সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে টিএসএফ স্বেচ্ছাসেবী সংগঠনের চারজন সাংবাদিকদের সংবর্ধনা

  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪৮৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম- টিএসএফ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চারজন সাংবাদিক সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১১ আগস্ট) টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে ‘টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম- টিএসএফ আয়োজনে ৬৪ জেলার শতাধিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে স্বেচ্ছাসেবী এ মিলনমেলায় এই চারজন সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়।

এরা হলেন গাজী টেলিভিশন ও টাঙ্গাইল প্রতিদিন প্রত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা, খবরের কাগজের জেলা প্রতিনিধি ও যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট জুয়েল রানা, ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান ও সাংবাদিক মুক্তার হাসান।

টাঙ্গাইল জেলার মানবিক সাংবাদিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় তাদেরকে এই সংবর্ধনা দেওয়া হয়।
‘টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম- টিএসএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর হাসান রুবেল বলেন, “সত্য সম্প্রীতি ও ন্যায়ের পথে” এই স্লোগানকে সামনে রেখে মানবতার ফেরিওয়ালাদের চেতনাকে শান্তি ও আরও শক্তিশালী করতে এ অনুষ্ঠান দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী মিলন মেলা। যা স্বেচ্ছাসেবায় নতুন দ্বার উম্মোচিত হলো। সংগঠনটির স্বেচ্ছাসেবীদের নিয়ে দীর্ঘ ছয় বছর যাবত মানবতার স্বার্থে অসহায় মানুষদের সেবা দিয়ে আসছেন। বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মসূচি, মানবিক সাংবাদিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় এই চারজন সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা সুলতান সালাউদ্দিন টুকু, উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অফ ঢাকা- টাঙ্গাইলের প্রেসিডেন্ট মাহমুদুল হক সানু, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা খন্দকার রাশেদুল আলম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জজ কোর্টের অতিরিক্ত পি.পি এড.জহুরুল ইসলাম (জহির), এনপিবি নিউজের সম্পাদক মো. আল হাদী তালুকদার, টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মোস্তাক হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো. সেলিম আল-মামুন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রেজওয়ান আহমেদ শরিফ, সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আবু নোমান, মামুন বিশ্বাস।
এর আগে, সকালে ‘টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম- টিএসএফ আয়োজনে একটি আনন্দ র‌্যালি শহরের গুরুত্বপূর্ন রাস্তা প্রদক্ষিন করে টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা সুলতান সালাউদ্দিন টুকু।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme