প্রতিদিন প্রতিবেদক,নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নানা আয়োজনে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল।
বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে উপজেলা বিএনপির অফিস থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনন্দ র্যালী বের হয়ে সদর বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন। এসময় র্যালী টির নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক শাজাহান সাজু ও সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম। আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি’র আতিকুর রহমান আতিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দীন, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল মামুন, সাদিকুর রহমান সাদিক সহ বিএনপি’র, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।