সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কুমুদিনী সরকারী কলেজে সবুজ পৃথিবীর উদ্যোগে বৃক্ষ রোপন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২২৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে, পরিবেশ বাঁচাতে ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশবাদি সংগঠন সবুজ পৃথিবীর উদ্যোগে টাঙ্গাইলের কুমুদিনী সরকারী কলেজে আজ বিভিন্ন ধরনের দেশীয় জাতের ফল গাছের চারা রোপন করা হয়। উক্ত বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক খান, সবুজ পৃথিবী লন্ডন প্রতিনিধি মনোয়ার মোহাম্মদ, অধ্যাপক মোঃ কামরুল হাসান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক সোহেল রানা, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ দেওয়ান, সহকারী অধ্যাপক মুহাম্মদ রেহান উদ্দিন কামরুল। আরো উপস্থিত ছিলেন সবুজ পৃথিবীর পরিচালক সারমিন আলম, আজীবন সদস্য আকিবুর রহমান ইকবাল, সবুজ পৃথিবী দেলদুয়ার শাখার সাধারন সম্পাদক বিপ্লব কুমার কর্মকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ। বৃক্ষ রোপন কর্মসূচী সফল করতে সহযোগিতা করেন কলেজের শিক্ষার্থী ও স্টাফরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme