সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব কালিহাতির নতুন কমিটি, সভাপতি আশরাফুল ও সম্পাদক এরশাদ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব কালিহাতি (পুসাক)”-এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ এরশাদ।
কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসানুজ্জামান ফারুক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল সাগর ও মাভাবিপ্রবির শিক্ষার্থী মরিয়ম আক্তার মিম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওবায়দুল শিকদার, মাভাবিপ্রবির মির্জা জিসান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইসরাত জাহান রিমু।
সংগঠনিক সম্পাদক পদে রুয়েটের আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিহাব শরার ও রিমন তালুকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাসিবুল হাসান এবং মাভাবিপ্রবির ইসরাত জাহান ঈশা। দপ্তর সম্পাদক পদে ঢাবির সোহেল রানা, অর্থ সম্পাদক টাঙ্গাইল মেডিকেল কলেজের রোমাইসা জাহান, প্রচার সম্পাদক শেকৃবির আল ইমরান ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ঢাবির জায়েদা ইসলাম নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে মাভাবিপ্রবির তাওহীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোয়াইব রহমান ও শাহাব হোসাইন, হাবিপ্রবির গোলাম রাব্বি সোহেল এবং রাকিব হাসান নির্বাচিত হয়েছেন।
কমিটি ঘোষণার পর সভাপতি আশরাফুল খান বলেন, পুসাক সবসময় কালিহাতির শিক্ষার্থীদের পাশে থেকেছে। ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে শিক্ষার্থীদের কল্যাণে অবদান রাখব।
সাধারণ সম্পাদক মোঃ এরশাদ বলেন, আমাদের লক্ষ্য হবে কালিহাতির শিক্ষার্থীদের নেটওয়ার্ক শক্তিশালী করা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখা। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে পুসাক।
উল্লেখ্য, পূর্ববর্তী কমিটির সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন সিরাজী এবং সাধারণ সম্পাদক ছিলেন শেকৃবির শিক্ষার্থী শফিকুল ইসলাম সিয়াম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme