সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কৃষক ও বিনোদন মেলা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২২২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে কৃষক, শ্রমিক, পেশাজীবী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ‘কৃষক ও বিনোদন’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে চৌবাড়িয়া স্কুল মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে কাতুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কৃষিই বাংলাদেশের প্রাণ। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। একইসাথে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও বিনোদনমূলক খেলাধুলা নতুন প্রজন্মকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও যুবসমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে লাঠিবাড়ী খেলা, কিশোরীদের কাবাডী খেলা, ঘোড়া দৌড় ও কলাগাছ খেলাসহ লোকজ সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে এলাকাবাসীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme