সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সাবেক ডিআইজি রফিকুল

  • আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৯২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার: দেলদুয়ার উপজেলা প্রতিনিধি: বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিআইজি মো. রফিকুল ইসলাম।
শুক্রবার (২৯ আগষ্ট ) সকাল থেকে বিকেল পর্যন্ত বিএনপি’ নেতাকর্মী ও স্থানীয়দের নিয়ে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সাবেক ডিআইজি রফিকুল। এসময় সাবেক ডিআইজি মো. রফিকুল ইসলাম বলেন, এখন দেশ গড়ার সময় এসেছে, আগামী ফেব্রুয়ারী মাসে একটি সুন্দর, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা কর্মসূচির মাধ্যমে ও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে এ নির্বাচনে আমারা জয়ী হবো ইনশাআল্লাহ।
একটি সুন্দর সুখী বাংলাদেশ গঠনের পাশাপাশি সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত দেলদুয়ার ও নাগরপুর গড়ার লক্ষ্য আমাদের এগিয়ে যেতে হবে।
সকালে এলাসিন খেয়া ঘাট, এলাসিন বাজার থেকে শুরু করে নাল্লা পাড়া বাজার, ভুরভুরিয়া বাজার, আটিয়া বাজার, আটিয়া মাজার হয়ে আতিয়া জামে মসজিদে জুম্মা’র নামাজ আদায়ের পর ছিলিমপুর বাজার, পাথরাইল হয়ে দেউলি বাজারে গিয়ে এক পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, আটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিপলুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme