সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে যুবলীগ নেতার সকালে ফ্লাইট দুপুরে মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৪২৭১ বার দেখা হয়েছে।

মোঃ নুর আলম গোপালপুর : সবাইকে ছেড়ে প্রবাসে পাড়ি জমানোর কথা থাকলেও, না-ফেরার দেশে পাড়ি জমালেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আজমত। তার মৃত্যুতে পরিবারসহ এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, আওয়ামী সরকার পতনের পর দীর্ঘ সময় আত্মগোপনে থেকে প্রায় ৮ লক্ষাধিক টাকা খরচ করে শ্রমিক ভিসায় কুয়েতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। শুক্রবার (২৯ আগস্ট) সকালে তার ফ্লাইটের কথা ছিল। কিন্তু ফ্লাইটের আগের দিন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি।
অসুস্থ অবস্থায় প্রথমে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে টাঙ্গাইল সদর হাসপাতাল হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আবার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে আজমত বাবা-মা, স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। শুক্রবার সকালে জানাজা শেষে তাকে মাঝপাড়া কেন্দ্রীয় গোরস্থান মাঠে দাফন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme