সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪৩ বার দেখা হয়েছে।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম ও শাহিন আলম

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ৬ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার দুপুরে মির্জাপুর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মাগুরার মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল রশিদ শেখের ছেলে রবিউল ইসলাম (৩০) ও একই এলাকার ট্রাক চালক শাহিন আলম।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওসার বাধন সংবাদ সম্মেলন এসব এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সিলেট থেকে বালু বোঝাই ৫ টন ট্রাকে করে মাদকদ্রব্য ইয়াবা নিয়ে গাজীপুর অতিক্রম করে টাঙ্গাইলের দিকে আসছে। পরে টাঙ্গাইলের মির্জাপুরে তল্লাশিচৌকি স্থাপন করা হয়। এসময় ট্রাকে তল্লাশিকালে ৬ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য ২০ লাখ দশ হাজার টাকা। পরে গাড়ির চালকসহ দুজনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুরে একটি ট্রাকের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মির্জাপুর ও সদর থানায় মামলা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme