সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন: আহমেদ আযম খান

  • আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬৪ বার দেখা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান

প্রতিদিন প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘দেশনায়ক তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। তার আসার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। তিনি দেশের আসার প্রস্তুতি নিচ্ছেন। যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবেন সেদিন সারাদেশের ১৮ কোটি মানুষ তাকে স্বাগত জানাবেন।’

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা নির্বাচন চায় না, নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদের হাত রয়েছে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার। আমরা সব রাজনৈতিক দল যদি নির্বাচমুখী হয়ে যাই তাহলে আইনশৃঙ্খলা বাহিনী শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।’

তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন গণতন্ত্রের জন্য, দেশের সমৃদ্ধির জন্য। দেশের গণতন্ত্রের সঙ্গে মানবাধিকার এবং দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। তাই আজকের এই দিনে বলতে চাই নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ। মানবাধিকারের সবচেয়ে বড় স্তম্ভ। মানুষের সবচেয়ে বড় স্তম্ভ। তাই নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন।’

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme