সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

প্রকৃত মালিক ছাড়াই টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠনের প্রতিবাদ ও নতুন কমিটি’র দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: প্রকৃত মালিক ছাড়াই টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠনের প্রতিবাদে এবং নতুন কমিটি গঠনের দাবিতে টাঙ্গাইল সংবাদ সম্মেলন করেছেন ট্রাক মালিকদের একটি অংশ। শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে লিখিত বক্তব্য রাখেন, জেলা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে প্রকৃত ট্রাক মালিকরা সমন্বিতভাবে সমিতি পরিচালনা করতে থাকি। গত ৩ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে বিনা নির্বাচনে অগণতান্ত্রিকভাবে প্রকৃত ট্রাক মালিকদের না জানিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। কাজী শফিকুর রহমান লিটনকে সভাপতি এবং আশরাফ পাহেলীকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।গঠনকৃত কমিটির সদস্য বেশীর ভাগই কোন ট্রাকের মালিক নন। এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক সুবিধাভোগীরা এই কমিটিতে রয়েছে। মালিকবিহীন লোকজনদের নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তা আমরা প্রত্যাখান করছি। একই সাথে গঠনতন্ত্র বহির্ভূত এই অবৈধ কমিটি অবিলম্বে কমিটি বাতিল করে প্রকৃত মালিকদের নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনরায় কমিটি গঠনের জোড় দাবি জানাচ্ছি। আগামী ৭ কার্যদিবসের মধ্যে এই পকেট কমিটি বিলুপ্ত করে প্রকৃত ট্রাক মালিকদের নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন করে কমিটি গঠন করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি হানিফ উদ্দিন, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান, প্রচারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।  

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme