সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

  • আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বাসাইল উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন তিনি।
জানা গেছে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত রবিবার রাতে বাসাইল সাহাপাড়া মধ্যবাড়ী ও সাহাপাড়া পূর্ববাড়ী পূজামণ্ডপসহ উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিনও সঙ্গে ছিলেন। পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন প্রশাসনের এই কর্মর্কর্তা। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাসহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে সেখানে জানানো হয়।
প্রসঙ্গত, বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় এবার ৬৮টি মণ্ডপে শারদীয় দূর্গোৎসবের আয়োজন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme