সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সুলতান সালাউদ্দিন টুকুর নাম ব্যবহার করে চাঁদা দাবি, থানায় জিডি

  • আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম ব্যবহার করে জালাল উদ্দীন নামের এক ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সালাউদ্দিন টুকু। গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে টাঙ্গাইল সদর থানায় জিডি করেন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ তথ্যটি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘টাঙ্গাইল পৌর এলাকার জালাল উদ্দীন চাকলাদার নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে বিদেশি একটি নম্বর থেকে সুলতান সালাউদ্দিন টুকুর নামে চাঁদা দাবি করা হয়।
বিষয়টি জানতে পেরে সালাউদ্দিন টুকু জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জিডি করেছেন। এ ঘটনায় জালাল উদ্দীনও থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।
ভুক্তভোগী জালাল উদ্দীন জানান, ‘সুলতান সালাউদ্দিন টুকুর আত্মীয়ের ক্ষতি করেছি, এমন কথা জানিয়ে গত ২৮ সেপ্টেম্বর গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা পরিচয়ে এক ব্যক্তি টাকা দাবি করে।
পাঁচ ঘণ্টার মধ্যে টাকা না দিলে মব সৃষ্টি করে হামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বিষয় ছড়িয়ে ও সংবাদ সম্মেলন করে হেনস্তার হুমকি দেয়। তাৎক্ষণিক বিষয়টি টুকু ভাইকে জানালে তিনি আইনি ব্যবস্থা নিতে বলেন। পরে থানায় সাধারণ ডায়েরি করি।’
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি গোষ্ঠী আমার সুনাম ও আমার প্রতি জনগণের আস্থা নষ্ট করতে এমন নোংরা ষড়যন্ত্র করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের কাছে জড়িত ব্যক্তি ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি করেছি। আমার অবস্থান সব সময় চাঁদাবাজদের বিরুদ্ধে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme