সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে জামায়াতে ইসলামী’র কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৭৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ভোটকেন্দ্র প্রধানদের নিয়ে জামায়াতে ইসলামী একটি কর্মশালা আয়োজন করেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবির।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান। এছাড়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক উবায়দুল্লাহ, আলমনগর ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের নেতৃবৃন্দ কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এজন্য ভোটকেন্দ্রভিত্তিক ইউনিট সম্প্রসারণ ও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
বক্তারা আরও বলেন, জনগণ এবার জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। তারা মনে করে, একমাত্র জামায়াতই পারে একটি সুখী, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে। এসময় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme