সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে মাদক সেবন বন্ধ ও ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৮৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে মাদক সেবন ও মাদক ব্যবসা বন্ধসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাউলজানী বোর্ড বাজারে এ মানববন্ধনের আয়োজন করে যুব সমাজ।
এসময় উপস্থিত ছিলেন ফুলকি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম, ব্যবসায়ী খোরশেদ আলম, সমাজসেবক হাজী নাছিম খান, সবুজ খান, কাউলজানী লুৎফা শান্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, স্থানীয় রাজু আহমেদ খান, কাউলজানী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুমন খান, স্থানীয় আমিনুল ইসলাম খান, কাউলজানী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাহিদ সিকদার, স্থানীয় রানা খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘কাউলজানী, মহিষখালী, বাদিয়াজান, মান্দারজানি, মলিয়ানপুর, কলিয়া ও সুন্যাসহ বিভিন্ন গ্রামে মাদকের বিস্তার বেড়েই চলছে। যারা মাদকের সাথে জড়িত তাদেরকে কিভাবে এই রাস্তা থেকে ফেরানো যায়— এসব বিষয় নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করি। কাউলজানী এলাকায় মাদক ব্যবসার মূলহোতাদের একটি তালিকা আমরা ইউএনও’র কাছে জমা দিয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার দুর্গোৎসবের শেষ সময়ে সন্ধ্যায় কয়েকজন যুবক মদ খেয়ে কাউলজানী বোর্ড বাজারে মাতলামি শুরু করে। এদের নিজেদের মধ্যেই হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। সেসময় যুব সমাজ নিয়ন্ত্রণের চেষ্টা করলে তারা আরও ক্ষিপ্ত হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাদক সেবন, মাদক ব্যবসা বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme