সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ‘চাষি সঞ্চয় সমিতি’র আত্মপ্রকাশ

  • আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৫০৭ বার দেখা হয়েছে।
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে “পঁচিশ মাইল চাষি সঞ্চয় সমিতি” নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মধুপুর উপজেলা জলছত্র পঁচিশ মাইল বাজারে নিরিবিলি হোলেটে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষক পেশাজীবী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পঁচিশ মাইল চাষি সঞ্চয় সমিতির সভাপতি খোরশেদ আলম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রায়হান মিয়া।

সভায় বক্তারা বলেন, এ সমিতির মাধ্যমে স্থানীয় কৃষকেরা এখন নিজেরাই অর্থ সঞ্চয়ের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী একে অপরকে সহায়তা করতে পারবেন। এতে করে ব্যাংক ঋণের ঝুঁকি কমবে, পাশাপাশি চাষাবাদে আত্মনির্ভরশীলতা বাড়বে।

“পঁচিশ মাইল চাষি সঞ্চয় সমিতি”র সভাপতি নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রায়হান মিয়া।

সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা কৃষকদের স্বার্থে কাজ করবো। আমাদের লক্ষ্য—সঞ্চয়ের মাধ্যমে শক্তিশালী কৃষি ভিত্তি গড়ে তোলা এবং কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করা।

অনুষ্ঠান শেষে দোয়া ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে নতুন সংগঠনের কার্যক্রমের সূচনা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme