সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হালিমের লিফলেট বিতরণ

  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলের কালিহাতী বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা পারখী বাজারে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ঢাকা মহানগরীর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা। এ সময় আব্দুল হালিমের মেয়েসহ বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা বলেন, ৩১ দফা হচ্ছে এ দেশের গণমানুষের মুক্তির মূল সনদ। বিএনপি যদি রাষ্ট্রা ক্ষমতায় যায় তাহলে এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নতশীল দেশে উন্নিত করবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসম্পৃক্ততার বৃদ্ধির লক্ষে আমরা কাজ করছে। ৩১ দফারাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। তাই তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme