সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে মাইক্রোবাস চাপায় এক নারী  নিহত 

  • আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৪৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে  মাইক্রোবাসের চাপায় লাইলী বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু  হয়েছে। 

রবিবার (২ নভেম্বর)  বিকেল ৫ টার দিকে উপজেলার নেকীবাড়ী বাসস্ট্যান্ড  এলাকায় এ দুর্ঘটনাটি  ঘটে। 

নিহত লাইলী বেগম ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের জমশেদপুর এলাকার মৃত আবু সাঈদের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  মধুপুর  হতে মোটরসাইকেল যোগে বাড়ী যাওয়ার সময়  অজ্ঞাত নামা দ্রুতগতির একটি মাইক্রোবাস মোটরসাইকেলকে  চাপা দিলে ঘটনা স্হলে লাইলী বেগম নিহত হন।   এবং মোটর সাইকেল চালক শামীম গুরুতর আহত হয়। আহত শামীমকে  স্থানীয়রা উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।  

বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসি রাসেল আহমেদ জানান, ঘাতক মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে।

 লাশটি উদ্ধার করে মধুপুর থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme