সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে যমুনা নদীর তীরে অবৈধ বালু মজুদ ও উত্তোলন

  • আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী যমুনা নদীর তীর ঘেঁসে অবৈধভাবে বালু মজুদ ও উত্তোলনের অভিযোগ ওঠেছে। জুরান মন্ডল নামের এক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে। জুরান মন্ডল উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
তিনি ফ্যাসিষ্ট আওয়ামী লীগের টানা ১৫ বছর ধরে এই বালু সিন্ডিকেটের সাথে জড়িয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। আরও অভিযোগ রয়েছে ৫ আগষ্ট সরকার পতনের পর স্থানীয় বিএনপি নেতাদের ম্যানেজ করে তিনি অবাধে বালু মজুদ ব্যবসা ও উত্তোলন করে যাচ্ছে।
এছাড়া যমুনা নদীর তীর ঘেঁসে আলম মন্ডল, জাহাঙ্গীর, পাথলকান্দির আসলাম মেম্বার ও নরুসহ ১০-১৫টি অবৈধভাবে বালু মজুদ করে ব্যবসা পরিচালনা করে আসলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাংলা ড্রেজার দিয়ে যমুনা নদীর তীরে অবৈধভাবে বালু মজুদ করছে। আর মাটি সমান্তরাল কাজ করছেন দুইজন লেবার। সকাল ৭টা থেকে দুপুর তিনটা পর্যন্ত মাটি সমান্তরাল কাজে মজুরি পান ৬০০ টাকা। এছাড়াও ৪টি ভেকু দিয়ে মজুদ করা বালু ট্রাকে করে বিক্রি করছে সারাদিন রাত ২৪ ঘন্টা।
স্থানীয়রা জানান, এই জুরান মন্ডল সিরাজগঞ্জের মেসার্স এস কনস্ট্রাকশন থেকে বালু কিনে আনে ঠিকই, কিন্তু বালু মজুত করে নদীর তীরেই। যখন বালু আনলোড করে তখন আরও কয়েকটি নৌকায় ড্রেজার বসিয়ে যমুনা নদী থেকে বালু উত্তোলন করে তার সাথে বালু মজুত করছে।
এছাড়াও তিন থেকে চারটি বাংলা ড্রেজার দিয়ে রাতের আধারে বালু উত্তোলন করেন জুরান মন্ডল ও তার সহযোগিরা।
এব্যাপারে জুরান মন্ডল বলেন,আমার বালু সব সিরাজগঞ্জে থেকে কেনা।
ভূঞাপুর নৌ ফাঁড়ি ইনচার্জ এস আই আবুল কালাম আজাদ বলেন, আমি নতুন যোগদান করেছি। যদি অবৈধ ভাবে বালু মজুত বা উত্তোলন করে থাকে আমি স্পটে গিয়ে সব ধরণে তথ্য ইউএনও মহোদয় ও এ্যাসিল্যান্ড মহোদয়কে বিষয়টি অবগত করবো।
“টাঙ্গাইল নৌ পুলিশ সুপার সোহেল রানা বলেন গোবিন্দাসী যে বালুর ঘাট রয়েছে তা আমার জানা নেই। যদি এ ধরণের কোন ঘাট তৈরি হয়ে থাকে তাহলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme