প্রতিদিন প্রতিবেদক: বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে যারা কাজ করছে তারা ফ্যাসিস্টদের সহযোগী বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসির।
আজ শুক্রবার বিকেলে ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন গত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। ভোটের অধিকার ফিরে এনে ঘাটাইলের জনগণকে সাথে রেখে আমরা বিএনপিকে বিজয় নিশ্চিত করব বলে তিনি জানান।
আরেক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তারাই ফ্যাসিস্টদের সহযোগী।
গণ সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, দলীয় মনোনয়ন বঞ্চিত লুৎফর রহমান আজাদ সমর্থিত নেতাকর্মীরা আলাদা কর্মসূচি করায় উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে র্যালি কার্যক্রম স্থগিত করেন।