সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৯৬ বার দেখা হয়েছে।
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

প্রতিদিন প্রতিবেদক মধুপুর :টাঙ্গাইলের মধুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে মধুপুর পৌর শহরের বোয়ালী ও কাকরাইদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাকরাইদ বিসমিল্লাহ হোটেলে ৮ হাজার, বন্ধু ফুড প্রোডাক্টস কারখানায় ১৫ হাজার ও মধুপুর পৌর শহরের বোয়ালীতে আজিজুল মিয়ার বাড়িতে সন্দেশ তৈরির কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করে। 

নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, ভেজাল খাদ্যপণ্য তৈরি, মজুত ও বিক্রির অপরাধে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে অধিদপ্তর এ জরিমানা করে। 

এ সময় কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর মধুপুর উপজেলার কমিটির সভাপতি এস.এম. শহীদ, সাধারণ সম্পাদক মো. লিটন সরকার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর’সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কেউ খাদ্যে ভেজাল বা প্রতারণা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, জনস্বাস্থ্য রক্ষায় এমন অভিযান চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme