সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে বিপুল পরিমাণ চায়না জাল পুড়িয়ে ধ্বংস 

  • আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাসাইল : টাঙ্গাইলের বাসাইলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ ও জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

মঙ্গলবার (১১ নভেম্বর ) সকালে উপজেলা প্রশাসন উদ্যোগে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মৎস্য সম্পদ রক্ষার্থে মোবাইল কোট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত উল্লাহ। অভিযানকালে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ ও জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত উল্লাহ বলেন, চায়না দুয়ারি জাল মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস করে এবং ছোট-বড় সব মাছ একযোগে ধরে ফেলে, যা মৎস্য সম্পদকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা দেশের মৎস্য সম্পদ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

একইসাথে, লাইসেন্সবিহীন ও হেলমেটবিহীন অবস্থায় মোটরযান চালনার অপরাধে ৪ টি মামলায় ৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme