সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে রিকশা শ্রমিকদের সাথে ফরহাদ ইকবালের মত বিনিময় সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৪৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে রিকশা শ্রমিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা রিকশাা শ্রমিক ইউনিয়নের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবাল। জেলা রিকশাা শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুস সবুরের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ প্রমুখ।
এ সময় বিএনপি’র অন্যন্য নেতা-কর্মী ও রিকশা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন এখনো ঘোষণা করা হয়নি। আমরা এই আসন থেকে সদরের ছেলে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেয়ার দাবি করছি। আশা করছি সকল বিবেচনায় দল ফরহাদ ইকবালকে মনোনয়ন দেবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme