সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সদর আসনে ফরহাদ ইকবালের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  • আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি’র  মনোনয়ন প্রত্যাশী  ফরহাদ ইকবালের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে টাঙ্গাইল জেলা মহিলা দলের উদ্যাগে বেবিস্ট্যান্ড এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র  মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। 

জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন  সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান হোসেল প্রমুখ 

সভায় বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্বের বিকল্প নেই। আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী করতে হবে।  এ লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা জনগণের মধ্যে তুলে ধরতে হবে৷ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। এছাড়া টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা এমন কাউকে সদর আসন থেকে বিএনপির  মনোনয়ন দেয়ার আহবান জানান। 

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে মনোনয়নপ্রত্যাশীর প্রতি সমর্থন ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme