সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতী চার গ্রামের মানুষের পারাপারে একমাত্র কাঠের সেতু

  • আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৮০ বার দেখা হয়েছে।

শাহ আলম কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া এলাকায় লৌহজং নদীর একটি শাখার ওপর নির্মিত বহু বছরের পুরোনো কাঠের সেতু এখন রীতিমতো দুর্ভোগের প্রতীক। ঘড়িয়া, শেরপুর, মিরপুর ও পোষনা-এই চার গ্রামের মানুষের একমাত্র সংযোগপথ হওয়ায় প্রতিদিনই জীবনঝুঁকি নিয়ে সেতুটি পার হতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা।
সেতুর কাঠ নষ্ট হয়ে ভাঙাচোরা, নিচের সাপোর্টগুলো ক্ষতিগ্রস্ত, কোথাও ফাঁক, কোথাও দেবে যাওয়া তক্তা-সব মিলিয়ে সেতুটি হয়ে উঠেছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। কয়েক দিন পরপরই দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে।
ঘড়িয়া গ্রামের রিকশাচালক মামুন বলেন,
“এ সেতু পার হওয়ার সময় সেতু দুলতে থাকে। তক্তা ভেঙে গেলে নিচের পানিতে পড়ে যাওয়ার ভয় থাকে।”
স্থানীয় বাসিন্দা আলী চান বলেন, “আগে ইউনিয়ন পরিষদ থেকে কখনো কখনো মেরামত করে দিত। কিন্তু এ বছর কেউই করল না। শেষ পর্যন্ত আমরাই গ্রামের সবার কাছ থেকে টাকা তুলে সেতুর কিছুটা মেরামত করেছি। সঠিকভাবে মেরামত না হওয়ায় এখনো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।”
ঘড়িয়া গ্রামের মোরশেদুল ইসলাম জানান, “এই ঝুঁকিপূর্ণ কাঠের সেতুর কারণে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, আগুন লাগলে ফায়ার সার্ভিস আসতে পারে না, কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে ভোগান্তি পোহাতে হয়। আমরা যেন চার গ্রামের মানুষ হয়ে অবহেলিত হয়ে পড়ে আছি।” আগে এখানে বাঁশের সাঁকো ছিল, পরে কাঠের সেতু হলো-কিন্তু স্থায়ী ব্রিজ আর হলো না।
এলাকাবাসীর দাবি, বহু নেতা-মন্ত্রী এলেও স্থায়ী সেতু নির্মাণ নিয়ে কেউ বাস্তব পদক্ষেপ নেননি। শুধু আশ্বাস দিয়ে গেছেন। তাদের কথায়, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় শিক্ষা, চিকিৎসা, কৃষি ও কর্মসংস্থান-সব ক্ষেত্রেই এ এলাকার মানুষ বিপাকে আছে।
এলাকাবাসী মনে করেন, লৌহজং নদীর এই শাখায় একটি পাকা সেতু নির্মাণ হলে চার গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে, বদলে যাবে পুরো এলাকার জীবনযাত্রা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম বলেন, “স্থানীয়রা একটি লিখিত আবেদন দিলে আমরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।”

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme