প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সদর উপজেলার হুগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে সদর উপজেলার অনুহলা উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকাবাসী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন,বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতার জন্য দেশবাসী আজ দোয়া করছে। আমরা আশা করি দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।