সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনা- বন্ধুদের সামনে প্রাণ হারাল কিশোর তাওহীদ

  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৮ বার দেখা হয়েছে।

শাহ আলম কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তাওহীদ (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুইজন। 

রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহীদ উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। আহত দুই কিশোর একই গ্রামের জিহাদ এবং হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, শীত মৌসুমে ভোরে উপজেলার ধানগড়া গ্রামে খেজুরের রস খেতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ যান। রবিবার ভোরেও রামপুর এলাকা থেকে নয়জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলে সেখানে যায়। ফেরার পথে পাকুটিয়া বেইলি ব্রিজ পার হওয়ার সময় তাদের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাকুটিয়া বেইলি ব্রিজের লোহার রেলিংএ সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাওহীদ মারা যায় এবং সঙ্গী দুইজন গুরুতর আহত হয়।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই শহিদুল্লাহ বলেন, “নয়জন ছেলে তিনটি মোটরসাইকেলে খেজুরের রস খেতে যায়। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়েছে।”

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, “দুর্ঘটনাস্থলেই এক কিশোরের মৃত্যু হয়েছে এবং দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme