সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইল ও সখীপুরে সালাউদ্দিন আলমগীরের দেড় লাখ কম্বল বিতরণ

  • আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর উপজেলায় লাবীব গ্রুপের চেয়ারম্যান দানবীর খ্যাত সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে দেড় লাখ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে ৩ হাজার অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রমের সমাপ্তি ঘটে।

জানা গেছে, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী লাবীব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে বাসাইল ও সখীপুর উপজেলার বিভিন্ন গ্রামের শীতার্তদের মাঝে দেড় লাখ কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এরপর গত ২৭ নভেম্বর সখীপুর উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে সখীপুর ও বাসাইল পৌরসভাসহ প্রত্যেকটি ইউনিয়নে এ কম্বল বিতরণ করা হয়। বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে ৩ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রমের সমাপ্তি হয়েছে।

সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষে বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম বলেন, ‘সালাউদ্দিন আলমগীর রাসেল প্রায় ২৫ বছর ধরে বাসাইল ও সখীপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায়-দুস্থ, কৃতি শিক্ষার্থী ও অসুস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান, হুইল চেয়ার এবং শীতার্তদের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। আজ বাসাইল ও সখীপুর উপজেলায় দেড় লাখ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম শেষ হল। এছাড়াও এ মাসেই প্রায় ২০ হাজার সোয়েটার ও টুপি বিতরণ করা হবে।  

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme