সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সদর ৫ আসনে বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল

  • আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি’র প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের পৌর উদ্যান থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।

শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন— জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক প্রমুখ।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মুখে কালো কাপড় বেঁধে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ অবস্থায় একটি সিন্ডিকেট টাঙ্গাইল সদর আসনসহ বেশ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়। এ অবস্থায় মনোনয়ন ঘোষণা করা ঠিক হয়নি। সদরের জন্ম এমন কাউকে মনোনয়ন না দিয়ে অন্য উপজেলার জন্ম এমন ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে। যার ফলে আমরা হতাশ। আমরা দ্রুতই মনোনয়ন পরিবর্তন করে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেয়ার দাবি করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme