সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও উচ্ছেদ অভিযান

  • আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের জাঙ্গালিয়া এলাকায় বনের সন্নিকটে স্থাপিত অবৈধ করাতকল উচ্ছেদ এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১২টায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। 

এ সময় অবৈধ করাতকল পরিচালনার অপরাধে মো. মনিরুজ্জামান একজন ব্যক্তিকে করাতকল (লাইসেন্স ও নবায়ন) বিধিমালা, ২০১২ এর ১২ ধারা মোতাবেক ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড ও মালামাল জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান, ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো: সাব্বির হোসাইনসহ বাংলাদেশ সেনাবাহিনীর এবং ঘাটাইল থানার আওতাধীন ধলাপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যগণ।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন বন উজাড় প্রতিরোধে বনের সন্নিকটে অবৈধ করাতকলের বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme