সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে অকেজো বিস্ফোরক ধ্বংস

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪০২ বার দেখা হয়েছে।

প্রতিদিনের প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে আগামীকাল ১০ থেকে আগামী ২১ জানুয়ারি অকেজো বিস্ফোরক দ্রব্য ধ্বংস কার্যক্রম চলবে। এ কয়েকদিন জননিরাপত্তার কারণে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিন কিলোমিটার এলাকার ভেতরে যানবাহন ও সাধারণ মানুষকে এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত টাঙ্গাইলের রসুলপুরে বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে অকেজো বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে। বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংসকরণ চলাকালীন তিন কিলোমিটার এলাকার মধ্যে যানবাহন ও জনসাধারণের চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme