সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে জামায়াতের নির্বাচনী প্রচারণায় বাধা ও নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিনের প্রতিবেদক : নির্বাচনী প্রচারণাকালে টাঙ্গাইলের গোপালপুরে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের সঙ্গে অসদাচরণ ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে  বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর পৌর মহিলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গোহাটা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর থানার সামনে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা আমির হাবিবুর রহমান তালুকদার। বক্তব্য দেন টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর, ভূঞাপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, মহিলা জামায়াতের টাঙ্গাইল জেলা সেক্রেটারি নাসরিন সুলতানা, জেলা কর্মপরিষদ সদস্য রহিমা সুলতানা, গোপালপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোসাম্মৎ ফজিলা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নির্বাচনী পরিবেশে নারীদের নিরাপত্তা ও অবাধ রাজনৈতিক কর্মকাণ্ড নিশ্চিত করা জরুরি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় সূত্র ও গোপালপুর থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, সোমবার সকালে গোপালপুর পৌরসভার সূতী নয়াপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার সময় একদল নারী কর্মীর গতিরোধ করা হয়। অভিযোগে বলা হয়, এ সময় বিএনপি নামধারী কয়েক যুবক তাদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় মো. রাশিদুল ইসলাম বাদী হয়ে গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ ব্যাপারে  গোপালপুর থানার  ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme