সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

হেমনগরে হৃদরোগীদের জন্য ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরে হৃদরোগীদের জন্য একটি ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হেমনগরের হক পল্লীসেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে হৃদরোগ, বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারি, হার্টের ব্লক ও এনজিওপ্লাস্টি–সংক্রান্ত সমস্যায় ভোগা রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

শুক্রবার সকাল ১১টায় হক পল্লীসেবা ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় শুরু হওয়া এই ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পিজি হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক ডা. নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং পরবর্তী চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা দেন। বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি পরামর্শ পেয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ এলাকায় হৃদরোগ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে অন্তত ৭০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। অনেক রোগী প্রথমবারের মতো হার্টের বিভিন্ন পরীক্ষা ও ঝুঁকি সম্পর্কে বিস্তারিত ধারণা পান।

এ সময় উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার, সহ সভাপতি আমিনুল ইসলাম ও আব্দুর রশিদ, ইউপি সদস্য জসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া হক পল্লীসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক বলেন, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, এমন ফ্রি চিকিৎসা ক্যাম্প গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অত্যন্ত সহায়ক। বিশেষ করে হৃদরোগের মতো জটিল সমস্যায় দ্রুত পরামর্শ পাওয়ায় অনেকেই উপকৃত হয়েছেন বলে জানান তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme