প্রতিদিনের প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে অভিনব কায়দায় মেয়াদ উত্তীর্ণ রাঁধুনি ও মিষ্টি সজের সাথে পাউডার মিশিয়ে বাজারজাতকরণ ও নি¤œমানের খেজুর বিভিন্ন নামে মোড়কীকরণসহ বেশি দামে বিক্রি করায় তিন প্রতিষ্ঠানের মালিককে ৩ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । মঙ্গলবার দিনব্যাপী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অভিনব কায়দায় মেয়াদ উত্তীর্ণ ও ভালো সজের সাথে পাউডার মিশিয়ে বাজারজাতকরণ করার অপরাধে এলেঙ্গা পৌর এলাকার বাবুল মিয়াকে ২ লাখ টাকা এবং এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নি¤œ মানের খেজুর বিভিন্ন নামে মোড়কীকরণসহ মেয়াদ উত্তীর্ণ খেজুর সংরক্ষণ ও বেশি দামে বিক্রি করায় নিউ সোনার গাঁ ফার্ম মালিকে ১ লাখ এবং এলেঙ্গা ফ্রুটস মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য পন্য ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে জেলা সেনেটারি ইন্সপেক্টর নাজিমুদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।