সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ৮টি ঘোড়া জবাইয়ের অভিযোগে চারজন আটক

  • আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : পবিত্র রমাজান মাসে টাঙ্গাইলের গোপালপুরে রাতের আধারে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় ৪ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্স করেছেস্থানীয়রা । মঙ্গলবার ভোরে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটককৃতরা হলেন- ঢাকার আশুলিয়া উপজেলার জামগড়া এলাকার হাসান হাওলাদারের ছেলেমোঃ হৃদয়, একই জেলার তৈয়বপুর এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মোঃ সুমন (২০), ধনিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফরহাদ এবং লালমনিরহাটের মহিষখোঁচা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আমিনুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত দেড়টা থেকে পৌনে ৩টার মধ্যে ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা হাফিজুর রহমানের বসতবাড়িতে ১২টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় চারজনকে আটক করে মারধর করে। পরে গোপালপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। আটককৃতদের টাঙ্গাইল আদালতে পাঠাবো হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme