সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে মাটি ভর্তি চলন্ত ড্রাম ট্রাক ঘরে, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭৯ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে মাটি ভর্তি চলন্ত ড্রাম ট্রাক ঘরে ঢুকে নাজিম উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের স্ত্রী মতিয়ারা বেগম আহত হয়েছে। শনিবার ভোরে উপজেলার বানাইল ইউনিয়নের পাঁছচামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উপজেলার বানাইল ইউনিয়নের পাঁছচামারী গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে নাজিম উদ্দিন (৭৫)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী দুজনে ঘুমিয়ে পড়েন। ভোরে নাজিম উদ্দিনের ঘরে মাটি ভর্তি ড্রাম ট্রাক ঢুকিয়ে দেন চালক। বিকট শব্দ পেয়ে স্ত্রী মতিয়ারা বেগম দেখেন ড্রাম ট্রাকের নিচে পড়ে আছেন তাঁর স্বামী। পরে পরিবারের সদস্যরা প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর ট্রাকের নিচ থেকে নিহতের মরদেহ বের করে। খবর খেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মরদেহ পাঠানো হয়।
পরিবারের সদস্যের অভিযোগ করেন, চালক নেশাগ্রস্ত হয়ে মাটি ভর্তি ড্রাম ট্রাক ঘরের ভেতর ঢুকিয়ে দেন। তারা মাটি কাটা বন্ধ, ট্রাক চালকসহ মাটি ব্যবসায়ীদের শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে মির্জাপুর থানার এসআই রাহাদুজ্জামান আকন্দ বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল পৌছায়। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme