সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অবৈধভাবে মাটি কাটায় সখীপুরে যৌথ অভিযানে ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ ব্যক্তিকে ৬ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের ইন্নতখা চালা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তারা ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটায় চারজনকে আটক করে ৬ মাসের জেল দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, সখীপুরের হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের ইন্নতখার চালা গ্রামের মৃত রহম আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪২), মির্জাপুর উপজেলার বাঁশতৈল নয়াপাড়া গ্রামের আয়নালের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭), বাঁশতৈল আমতৈলপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন মিয়া (২২) ও বেলতৈল গ্রামের নুরুল ইসলাম মল্লিকের ছেলে আলামিন মল্লিক (২৪)।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অপরাধী চক্র রাতের আধারে সখীপুর-মির্জাপুর সীমান্তবর্তী এলাকা ইন্নতখার চালার লাল মাটির পাহাড় ভেকু দিয়ে কেটে মির্জাপুরের বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল। মঙ্গলবার রাতে সখীপুর ও মির্জাপুর উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালায় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ ব্যক্তিকে জেল দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনী বলেন, এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme