সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুই ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুরাইয়া ইয়াসমিন। বুধবার দিনব্যাপী উপজেলার চাঁনপুর ও পাহাড়পুর পৃথক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় মেসার্স সান ব্রিকসের মালিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ও অনুমতি না নিয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে পাহাড়পুর এলাকায় অবস্থিত মেসার্স আলাউদ্দিন (এইউবি) ব্রিকসের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন বলেন, দুটি ইটভাটায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটা বন্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme