সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে লটারিতে নির্বাচিত হল ৮ মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সম্মানি ভাতা

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমের সম্মানি ভাতা লটারির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বৃহস্পতিবার নির্বাচিত হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাশনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর জন্য উপকারভোগী নির্বাচনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহবায়ক ও সমাজসেবা কর্মকর্তাকে সদস্য সচিব এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটির মাধ্যমে উপজেলার ৮টি ইউনিয়নের ৪৫০টি মসজিদের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়।
নির্দেশনা অনুসারে প্রতিটি ইউনিয়ন থেকে ১টি করে ৮টি মসজিদকে নির্বাচিত করা হয়। নির্বাচিত মসজিদগুলি হল- দেলদুয়ার সদর ইউনিয়নের বোয়ালজান বাইতুন নূর জামে মসজিদ, পাথরাইল ইউনিয়নের বরটিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ, লাউহাটী ইউনিয়নের ভেঙ্গুলিয়া দক্ষিণপাড়া জামে মসজিদ, আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া পূর্ব পাড়া জামে মসজিদ, ফাজিলহাটী ইউনিয়নের লালহারা মধ্যপাড়া জামে মসজিদ, এলাসিন ইউনিয়নের সানবাড়ী পশ্চিমপাড়া জামে মসজিদ, ডুবাইল ইউনিয়নের আরমৈষ্টা জামে মসজিদ ও দেওলী ইউনিয়নের বেংরাইল পুরাতন জামে মসজিদ। এছাড়া দেলদুয়ার কেন্দ্রীয় গৌর গোপাল ও পাথরাইলের রাধা গোবিন্দ মন্দির দু’টিকে সরকারি উপকারভোগীর আওতায় এনেছে দায়িত্বপ্রাপ্ত কমিটি।

এসময় কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, সদস্য সচিব উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান অপু তালুকদার শিপলু প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme