সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

শহীদ ক্যাডেট স্কুলের ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, শিক্ষকরা পলাতক ॥ হত্যা নাকি আত্মহত্যা

  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫০৫ বার দেখা হয়েছে।
   

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুল এন্ড কলেজর ৯ম শ্রেণীর এক শিক্ষার্থী ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার সাবালিয়া শাখায় এ ঘটনা ঘটে। নিহত ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের সুহেল রানার ছেলে মুহিদুল ইসলাম লামিত। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রমজান মাসে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শহীদ একাডেমিক স্কুল এন্ড কলেজ নিয়মবহির্ভূত শ্রেণী কক্ষ পরিচালনা করে আসছিলো। এ ঘটনার পর থেকে প্রতিষ্ঠানের শিক্ষকরা পলাতক রয়েছেন। এটা কি আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে প্রশ্ন দেয়া দিয়েছে।
নিহতের সহপাঠী ও পরিবারের সদস্যরা জানায়, ডিসেম্বর মাসে মুহিদুল ইসলাম লামিতকে শহীদ একাডেমিক স্কুলে ভর্তি করা হয়। রমজান মাসে সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও নিয়ম না মেনেই শহীদ একাডেমিক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলো। এ অবস্থায় মঙ্গলবার সকালে হঠাৎ করেই স্কুলের ছাদের উপর থেকে নিচে পড়ে যায়। পরে স্কুলের কর্তব্যরত শিক্ষকরা তাকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের দাদা হাবিবুর রহমান বলেন, এ মৃত্যুর দায় শহীদ একাডেমিক স্কুল কর্তৃপক্ষকে নিতে হবে। মুহিদুল ইসলাম লামিতের মাথায় আঘাত থাকলেও শরীরের অন্য কোথায় আঘাতের চিহ্ন নাই। এতো উপর থেকে পড়লে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত থাকবেই। এ ঘটনায় আমরা বিচার চাই।
স্থানীয়রাও এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করে বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখছে। এর ফলে বিভিন্ন সময়ে অনেক দুর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করেই তারা এমন কার্যক্রম পরিচালনা করছে।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানার ওসি রুহুল আমিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে শহীদ ক্যাডেট স্কুলের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, কীভাবে এটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme