সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে মহেরা পেপার মিলের দূষণে বিপন্ন লৌহজং নদী ও জনস্বাস্থ্য

  • আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫৬১ বার দেখা হয়েছে।
Oplus_131072

প্রতিদিন প্রতিবেদক : ​টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নে অবস্থিত মহেরা পেপার মিলের অপরিশোধিত বর্জ্যে বিষিয়ে উঠছে ঐতিহাসিক লৌহজং নদী। কারখানায় কোনো কার্যকর ইটিপি (Effluent Treatment Plant) না থাকায় পাইপের মাধ্যমে সরাসরি দূষিত রাসায়নিক মিশ্রিত পানি নদীতে ফেলা হচ্ছে। এতে নদীর মাছ ও জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার পাশাপাশি চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্থানীয় হাজার হাজার মানুষ। ​সরেজমিনে দেখা যায়, মিল থেকে বেরিয়ে আসা গাঢ় কালো ও দুর্গন্ধযুক্ত পানি বড় পাইপের মাধ্যমে সরাসরি লৌহজং নদীতে গিয়ে মিশছে। নদীর বুক চিরে বয়ে চলা এই বিষাক্ত ধারা পানির স্বাভাবিক স্বচ্ছতা কেড়ে নিয়েছে। এক সময়ের খরস্রোতা এই নদীর পানি এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দিনের চেয়ে রাতে বর্জ্য নিঃসরণের পরিমাণ আরও বেড়ে যায়।

​নদী পাড়ের বাসিন্দারা জানান, আগে এই নদীতে প্রচুর দেশি মাছ পাওয়া যেত। কিন্তু পেপার মিলের রাসায়নিক বর্জ্যের কারণে মাছ ও জলজ প্রাণী এখন বিলুপ্তির পথে। কৃষকরা জানান, নদীর দূষিত পানি দিয়ে জমিতে সেচ দিলে ফসলের ক্ষতি হচ্ছে, যা এলাকার কৃষি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। 

​বহুরিয়া ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘ দিন ধরে চর্মরোগসহ বিভিন্ন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। এলাকার বাতাসের গন্ধে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা মোঃ জয়নাল আবেদীন আক্ষেপ করে বলেন, নদীর পানি এখন আমাদের জন্য অভিশাপ। এই পানি গায়ে লাগলে চুলকানি হয়, আর দুর্গন্ধে বাড়িতে টেকা দায় হয়ে পড়েছে। অথচ দেখার কেউ নেই।

পরিবেশ আইন অনুযায়ী, প্রতিটি শিল্প কারখানায় ইটিপি থাকা এবং তা সার্বক্ষণিক সচল রাখা বাধ্যতামূলক। কিন্তু মহেরা পেপার মিল কর্তৃপক্ষ এই নিয়মের তোয়াক্কা না করেই নদী দূষণ চালিয়ে যাচ্ছে। পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবীর পরিচালক সারমিন আলম বলেন দ্রুত এই দূষণ বন্ধ করা না গেলে লৌহজং নদী অচিরেই একটি মৃত নালায় পরিণত হবে, এবং ধ্বংস হয়ে যাবে মির্জাপুরের জীববৈচিত্র্য। এলাকাবাসীর দাবি, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যেন অনতিবিলম্বে এই মিলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে এবং নদীতে বর্জ্য ফেলা বন্ধ নিশ্চিত করে। অন্যথায় এলাকার পরিবেশগত বিপর্যয় ঠেকানো অসম্ভব হয়ে পড়বে।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার বলেন মহেরা পেপার মিলকে অনেকবার জরিমানা করা হয়েছে, ইটিপি স্থাপনের জন্য বলা হয়েছে। এবিষয়ে ঈদের পর পদক্ষেপ নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme