সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৩৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে টাকা বিক্রির অভিযোগে রমজান এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের থানাপাড়া এলাকায় জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া শহরের একটি প্রতিষ্ঠানে নকল পণ্য বিক্রি ও কাগজপত্র সংরক্ষণে অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, একটি প্রাইকারি তেলের ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এখানে আমরা প্রায় ৩ হাজার লিটার ডিজেল অবৈধভাবে মজুদ অবস্থায় দেখতে পাই। এছাড়া প্রতি লিটার ডিজেল ১শ’ টাকার পরিবর্ততে ১২০ টাকা করে নিচ্ছে। এছাড়া প্রতি লিটার পেট্রোল ১১৬ টাকার জায়গায় ১৫০ টাকায় বিক্রি করে আসছিলো। শহরের একটি প্রতিষ্ঠানে নকল পণ্য বিক্রি ও কাগজপত্র সংরক্ষণে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme