সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বিন্দুবাসিনী ক্রিকেট টুর্নামেন্ট শুরু ঈদের পরদিন ২২ মার্চ

  • আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৪০৫ বার দেখা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক: ঈদের আমেজে ঈদের পুর্নমিলনীতে ঈদের পরদিন ২২ মার্চ রোববার থেকে টাঙ্গাইল শহরের ৭টি মাঠ নিয়ে ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী ক্রিকেট টুর্নামেন্ট(বিবিসিটি) শুরু হচ্ছে ৩য় বারের মতো। গ্রুপ পর্ব ও সেমিফাইনাল খেলার পর ২৭ মার্চ বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে।

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২৭টি সাবেক এসএসসি ব্যাচের শিক্ষার্থী নিয়ে সিনিয়র ও জেনারেল দুটি গ্রুপে মোট ৫২টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। সিনিয়র গ্রুপের সাবেক এসএসসি শিক্ষার্থীব্যাচ গুলো হলো এসএসসি স্বর্নালী ১৯৮৯,বিন্দু ১৯৯০, ঐকতান ১৯৯১, ১৯৯৪,১৯৯৫, ১৯৯৬,চ্যালেঞ্জার ১৯৯৭, আর্বতন ১৯৯৯ ও মিলেনিয়াম ২০০০। ১২নং ওয়ার্ড আদিটাঙ্গাইলের বাজিতপুর মাঠে অনুষ্ঠিত হবে সিনিয়র ব্যাচের গ্রুপ পর্ব, সেমিফাইনাল এবং ফাইনাল। সিনিয়রদের ৩টি গ্রুপে ৯টি দল। গ্রুপ পর্বের খেলার পর প্রতি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন এবং ৩টি গ্রুপের বেস্ট রানার্সআপ দল সেমিফাইনালে উঠবে। বিজয়ীরা বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলবে। “এ” গ্রুপে ১৯৮৯,১৯৯৯ ও ১৯৯৭ ব্যাচ, “বি” গ্রুপে ১৯৯৫,১৯৯৬ ও ২০০০ এবং “সি” গ্রুপে ১৯৯০,১৯৯১ ও ১৯৯৪ এসএসসি ব্যাচ।

জেনারেল “এ” গ্রুপে দূরন্ত ২০১৬,অমর ২০২১ ও প্রানবন্ত ২০২৪, “বি” গ্রুপে বিন্দুবাসিনী ২০১৩, প্রজ্জোলন২০১৪ ও দুর্নিবার ২০১৮ ব্যাচ, “সি” গ্রুপে ভায়েল বয়েজস ২০১২,নবারুন ২০১৫ ও দুর্বার ২০১৭, “ডি” গ্রুপে আরোদ্য ২০১০,দ্যা ডিসেডিয়ান্স ২০১৯ ও প্রলয় ২০২২, “ই” গ্রুপে দুর্লভ ২০০৫,অর্নিবান ২০১১ ও প্রজম্ম ২০২৫ এবং এফ গ্রুপে ব্যাচ ২০০২, কিংবদন্তী ২০০৪ ও উদয়ন ২০২০ এসএসসি ব্যাচ।

টাঙ্গাইল শহরের আদিটাঙ্গাইলের বাজিতপুর মাঠ, কাগমারী কলেজ মাঠ,সন্তোষের রথখোলা মাঠ,মীরের বেতকা মাঠ, সন্তোষের বিশ্ববিদ্যালয় সংলগ্ন২টি মাঠ এবং ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ১২ ওভারের খেলাগুলো অনুষ্ঠিত হবে। তবে আদিটাঙ্গাইলের বাজিতপুর মাঠে সিনিয়রদের খেলাগুলি সব ১০ ওভারে। বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক এসএসসি ১৯৯৪ বাচের আয়োজনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিদিন প্রতিটি মাঠে ৫টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme