সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৩৫ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মধুপুর উপজেলা প্রশাসন সহ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন।
এ সময় শহীদদের স্মরণে তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয়াংশে দিবসটি উপলক্ষে মধুপুর রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ, কুচকাওয়াজ, খেলাধুলা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানটি নানা রঙের ফানুস ও সাদা কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠ পরিদর্শন ও কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলনেতাদের সাথে মতবিনিময় করা হয়।
পরে কুচকাওয়াজের দলনেতা মধুপুর থানার এস আই আবুল কালাম প্রধান অতিথির অনুমতি ক্রমে কুচকাওয়াজ প্রদর্শন শুরু করেন।
প্রথমে মধুপুর থানা পরে আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিস সহ একে একে বিভিন্ন স্কুল মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme