সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪০৪ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক, বাসাইল : টাঙ্গাইলের বাসাইলে বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ মার্চ) দিবাগত রাত উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন– হোসেন মিয়ার ছেলে মো. রাসেল মিয়া ওরফে রুবেল (২৭) ও মজনু মিয়ার ছেলে তুহিন মিয়া (২০)। তারা উভয়ই কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানা পুলিশের একটি দল কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া-মাঝিপাড়া গামী পাকা রাস্তার পশ্চিম পাশে জনৈক ঈমান উদ্দিনের পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে রাসেলের কাছ থেকে ৭ পিস এবং তুহিনের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আভিযানিক দল।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় বাসাইল থানায় একটি নিয়মিত মামলা রজু করা হয়েছে।
বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme