প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার পালিমা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় । এ সময় ডিজেলের দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সাধারণ মানুষের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তেল মজুদ করে বেশি দামে বিক্রি করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ডিজেল উদ্ধার করা হয়। পরে তা জনমম্মুখে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন পরিবহনে সরকারি মূল্য বিক্রি করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।