প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে বাসী পঁচা ও পোঁকাযুক্ত গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যাবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার মধুপুরের হাটখোলাতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় রাকিবুল ইসলাম রাকিব নামের এক মাংস বিক্রেতা কে বাসী পঁচা ও পোঁকাযুক্ত গরুর মাংস বিক্রির অভিযোগের সত্যতা পেয়ে কসাই রকিবকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এসময় জব্দকৃত প্রায় ১মন মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয়।
এসময় মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শহিদুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।