সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বাড়ছে হাম রোগি, উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪০৬ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রদিবেদক : টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর (৮মাস) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ইয়ামিন সদর উপজেলার আউলটিয়া গ্রামের সোহেল রানার ছেলে। সকাল ১০টার দিকে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দপুুর পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে রোগিদের চাপ সামাল দিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এছাড়াও অন্যন্য উপজেলা হাসপাতালেও হামের রোগিদের সেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গতকাল বুধবার বিকেলে হামের উপসর্গ নিয়ে ওই শিশু ভর্তি হয়। পরে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়।

সূত্র আরো জানায়, এক সপ্তাহেরও বেশি সময় ধরে টাঙ্গাইলে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ১৬ জন হামে আক্রান্ত শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে ১৩ জন। এদের বয়স আড়াই মাস থেকে ১২ মাস পর্যন্ত।

সিরাজগঞ্জের চোহালি গ্রামের আশিক মিয়া বলেন, আমার ছেলেটি প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে জ¦র, কাশি। শরীরে ছোট ছোট লাল গোটাও রয়েছে। তিন দিন নাগরপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করে। পরে তিন দিন যাবত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। আমার ছেলেটি আগের চেয়ে অনেকটাই সুস্থ।
বাসাইলের কাশিল গ্রামের মনির খান বলেন, রোজার মাঝামাঝি সময়ে আমার ছেলেটি জ¦র ও কাশি ছিলো। পরে নিউমোনিয়া হয়ে যায়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে। সেখানে ভর্তি না করার পুনরায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করছি। চিকিৎসা চলমান রয়েছে। তবে, তেমন কোন উন্নত হচ্ছে না।
রোগির স্বজন আকাশ মিয়া বলেন, টাঙ্গাইলে মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও তেমন কোন চিকিৎসা হচ্ছে না। হামসহ সকল রোগের চিকিৎসা তেমন হয় না। রোগির একটু অবনতি হলে ঢাকায় রেফার করে।
এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, ভোরে হামের উপসর্গ নিয়ে এক শিশু মারা যায়। চিকিৎসাধীন রয়েছে ১৩ শিশু। বৃহস্পতিবার হামের জন্য নতুন আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এছাড়াও হামের চিকিৎসা দিতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme