সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে শপিংমলে অগ্নিকাণ্ড, অল্পের জন্য বড় ক্ষতি থেকে রক্ষা, ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি 

  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদরের সাবা স্কয়ার নামের অভিজাত মার্কেটের তৃতীয় তলায় জমিয়ে রাখা কার্টুন, পলিথিন, কাগজের বাক্সসহ বিভিন্ন পরিত্যাক্ত ময়লায় আগুন লেগে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। 

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিটের সমন্বয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনের ধোঁয়ায় মুহূর্তের মধ্যে পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে মার্কেটের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টাঙ্গাইলের উপ-পরিচালক হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তৃতীয় তলায় ফেলে রাখা কার্টুনে কোনো ধূমপায়ীর ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন, ওই তলায় কোনো বিদ্যুৎ সংযোগ না থাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই।

মার্কেটের ম্যানেজার সমির উদ্দিনও একই তথ্য নিশ্চিত করে জানান, মার্কেটের দ্বিতীয় তলা পর্যন্ত দোকান ও গুদাম রয়েছে। তৃতীয় তলায় বিভিন্ন দোকানের ফেলে দেওয়া কার্টুন প্রহরীরা সংরক্ষণ করতেন। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান এ দুর্ঘটনায় প্রায় ২৫/৩০ লক্ষ্য টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।  

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, “আগুনটি বড় আকার ধারণ করার আশঙ্কা ছিল। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে মার্কেটকে রক্ষা করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, আশেপাশের উপজেলা থেকেও ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সহায়তার জন্য প্রস্তুত ছিল। তবে দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন  সংস্থার প্রতিনিধিরা ঘটনা  স্থল পরিদর্শন করেছেন। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme