সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে জোড়াখাল পুনঃখননের উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২০০ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক : সখীপুর টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা এলাকায় জোড়াখাল নামের একটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আকবর হোসেন, উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান রবিন, বিআরডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবালসহ বিএনপির নেতৃবৃন্দ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিম জানান, প্রায় ২ কিলোমিটার খাল পুনঃখননে মোট ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা। এর মধ্যে শ্রমিক মজুরিতে ব্যয় হবে ২৫ লাখ ৫৭ হাজার ৭৪০ টাকা এবং যন্ত্রপাতি, এক্সকাভেটর ও অন্যান্য খাতে ব্যয় হবে ২৫ লাখ ৯১ হাজার ৯৫৫ টাকা। সরদার মজুরি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩০০ টাকা।
প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় ইউনিয়ন পরিষদের একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি, যেখানে ৫ থেকে ৭ জন সদস্য থাকবেন। কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি ও ইউএনও কর্তৃক মনোনীত দুজন নারী সদস্য অন্তর্ভুক্ত থাকবেন।
৪৩ দিন মেয়াদি এ প্রকল্পে সপ্তাহে পাঁচ দিন কাজ হবে। এতে ১১৯ জন শ্রমিক নিয়োজিত থাকবেন এবং প্রত্যেকে দৈনিক ৫০০ টাকা হারে মজুরি পাবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মণ বলেন, গ্রীষ্মে পানির অভাব এবং বর্ষায় জলাবদ্ধতার কারণে এতোদিন ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে। এখন জোড়াখাল পুনঃ খননের ফলে সেচ সুবিধা নিশ্চিত হবে এবং জলাবদ্ধতা কমবে। ফলে কৃষকরা বছরে একাধিকবার ফসল ফলাতে পারবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী বলেন, জোড়াখাল পুনঃ খননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme