প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী : টাঙ্গাইলের ধনবাড়ীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা মডেল মসজিদে ধনবাড়ীর সকল ইমামদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ’র সভাপতিত্ব করেন।
উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী বলেন, হাম ও রুবেলা নির্মূলে টিকার কোনো বিকল্প নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য সকল অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি শিশুও যেন টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
এসময় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাসহ উপজেলার সকল ইমামগণ উপস্থিত ছিলেন।